Sonam Wangchuk: দীর্ঘ ২১ দিন অনশনের পরেও কি দেশের শিক্ষার্থীরা ন্যায় বিচার পাবে না?

Sonam Wangchuk

Jantar Mantar Protest: আগামী ৬ জুন, ২০২৬ 'তেলাপোকা জনতা পার্টির'(CJP) দ্বারা নিউ দিল্লীতে সংগঠিত হয় একটি বিক্ষোভ। এই বিক্ষোভের সঙ্গে যুক্ত থাকে বিভিন্ন পরীক্ষার্থী ও ছাত্র সংগঠন। এই বিক্ষোভটি শুরু হয়েছে মূলত '২০২৬ NEET Exam পেপার ফাঁস' এবং 'CBSE অন-স্ক্রিন মার্কিং অনিয়ম ' - এর কারণে। এছাড়াও ২৮ জুন ২০২৬ -এ বিখ্যাত লাদাখি বিজ্ঞানী Sonam Wangchuk এই বিক্ষোভের সঙ্গে যুক্ত হন এবং তিনি নির্দিষ্ট সময়কালের একটি অনশন শুরু করেন। এর ফলে এই বিক্ষোভের একটি বৃহৎ আকার গঠন করে এবং দ্রুত সমাবেশটি একটি বৃহত্তর জনতাকে আকৃষ্ট করে প্রতিবাদীদের গতি পরিবর্তন করে। কেবলমাত্র জল পান করেই টানা ২১ দিন অনশন চালিয়ে যান, কেবলমাত্র বর্তমান সমাজের ছাত্রছাত্রীদের ন্যায় বিচারের দাবিতে। যে সকল ছাত্রছাত্রী দিন-রাত এক করে সততার সঙ্গে পড়াশুনো করেছে তাদের দাবিতে, দেশের এই জালিয়াতি সিস্টেমকে শিক্ষা দেওয়ার জন্য তিনি তাঁর জীবনের পরোয়া না করে অনশন চালিয়ে যাচ্ছেন। এই অনশনের কারণে তাঁর দৈহিক ওজন প্রায় ৯ কেজি হ্রাস পেয়েছে, ফলে বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। 

গত ১৮ জুলাই শনিবার ভোরে তাঁর আন্দোলন ব্যার্থ করার উদ্দেশ্যে দিল্লি পুলিশ সাদা পোশাকে একটি সাদা রঙের কাপড়ে মুড়ে বলপ্রয়োগ করে (যেন কোনো মৃত মানুষেকে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক তেমনিভাবে) ধর্ণামঞ্চ থেকে তুলে নিয়ে যান এবং হাসপাতালে ভর্তি করে দেন। যে সকল আন্দোলনকারী বিরোধিতা করতে চেষ্টা করেন, তাদের ওপর চূড়ান্ত আঘাত করা হয়। এইসকল অবৈধ কার্যকে দিল্লি হাইকোর্ট সরকারের এই পদক্ষেপকে সমর্থন জানায়। কিন্তু এখনও পর্যন্ত অনেক অনশনরত শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ হয়নি। 

আদালত জানিয়েছেন চিকিৎশকের পরামর্শে ও আদালতের নির্দেশে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মূল উদ্দেশ্য তাঁর জীবনরক্ষা করা। সেই নির্দেশ মেনেই 'Sonam Wangchuk' -কে ১৮ জুলাই শনিবার সকাল ৭ টা ৪০ মিনিটে সফদরজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু হাসপাতালে ভর্তি সত্ত্বেও কোনরকম চিকিৎসা করাতে চাননা সোনম। তিনি হাসপাতালের শয্যায় শুয়ে থেকেও অনশন চালিয়ে যাচ্ছেন। তাদের একটাই দাবি শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতার আশ্বাস দিতে হবে এবং NEET কান্ডের প্রতিবাদে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা।

আদালতের ঘোষণামতে ২০ জুলাই থেকে সংসদে বাদল অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে নির্নয় করা হবে এই NEET কান্ডের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে। এই অধিবেশনের উদ্দেশে আজ 'দিল্লি অভিযান' শুরু হতে চলেছে। আপনারা সকলেই যদি জানতে চান যে আদালতে কি সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে তাহলে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।

WhatsApp Channel: Join Now

Telegram group: Join Now